spot_img
Thursday, April 30, 2026
Homeজাতীয়এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

বাংলাগেজেট রিপোর্ট: আগামী এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এ বিষয়ে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রোববার ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সচিব বলেন, ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

তিনি জানান, ২০০৪ সালের আইনে মহিলা সংরক্ষিত আসন ছিল ৪৫টি। পরবর্তী সময় ৫০টিতে উন্নীত করা হলেও আইনে সেটা সংশোধন করা হয়নি। এটি সংবিধানের তফসিলে সংশোধন ছিল। এটাকে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে নারী আসনে সংসদ সদস্য প্রার্থীর জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে তারা ক্যাবিনেটে পাঠাবেন। তারপর সংসদে যাবে। এরপর পাস হবে। আইনটি পাস না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments