spot_img
Wednesday, April 29, 2026
Homeআরোবিনোদনএকশোর বেশি দেশে মুক্তি পাবে ‘পাঠান’

একশোর বেশি দেশে মুক্তি পাবে ‘পাঠান’

বিনোদন ডেস্ক :‘বলিউড বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন এই অভিনেতা।

মঙ্গলবার মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এ সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে।

শাহরুখের ফিরে আসা সিনেমা ‘পাঠান’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ এতটাই বেশি যে, সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়েছে।ভারতের অনেক রাজ্যে সিনেমা হল মালিকেরা দর্শকদের চাপ সামলে সকাল ৬টাতে ও শো রেখেছে।

আর এবার জানা গেলে, বিশ্বের একশোটিরও বেশি দেশে মুক্তি পাবে ‘পাঠান’

ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘যশরাজ ফিল্মসের সিনেমা ‘পাঠান’ ব্যাপকভাবে মুক্তি পেতে চলেছে। এমনকি এটাই প্রথম কোনো ভারতীয় সিনেমা হতে চলেছে, যা এতো দেশে মুক্তি পাবে। আন্তর্জাতিকভাবে শাহরুখ খানের জনপ্রিয়তা নজরকাড়া। তাই এই সিনেমাটি ঘিরে সারা বিশ্বের দর্শকদের উত্তেজনা তুঙ্গে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments