spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাক্রিকেটভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানে হারলো টাইগাররা

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানে হারলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৬২ রানে হেরেছে টাইগাররা। ভারত আগে ব্যাটিং করে ১৮২ রানের বড় সংগ্রহ করে । সূর্যকুমার যাদব দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন। জবাবে ৪১ রানে ৫ উইকেট হারানোর পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ৭৫ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রিয়াদ করেন ২৮ বলে ৪০ আর সাকিব করেন ৩৪ বলে ২৮ রান। সাকিব আউট হলেও রিয়াদ আউট না হয়ে মাঠ ছাড়েন।

ভারতের ১৮২ রান তাড়া করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ও ৩নম্বরে নামা লিটন কুমার দাস ফিরে গেছেন ।

নিজের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার সানজু স্যামসনকে সাজঘরে ফেরালেন পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশি বাঁহাতি পেসার এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন স্যামসনকে। শনিবার বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বাংলাদেশি অফ স্পিনার মেহেদী হাসানের প্রথম ওভারে ভারতের সংগ্রহ ৫ রান।
আগামী ৮ই জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments