spot_img
Friday, May 1, 2026
Homeজাতীয়সারাদেশসাজেক ভ্যালিতে ৬০০ পর্যটক আটকা পড়েছে

সাজেক ভ্যালিতে ৬০০ পর্যটক আটকা পড়েছে

বাংলাগেজেট রিপোর্ট : মেঘের রাজ্য খ্যাত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছে। মঙ্গলবার (২ জুলাই) মধ্যরাত থেকে বাঘাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকরা আটকে পড়ে।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সোমবার প্রায় ছোট-বড় ১২৫টি গাড়ি সাজেকে এসেছে। এরপর বাঘাইহাটের সড়ক ও মাচালং ব্রিজ পানিতে তলিয়ে যায়। এতে সাজেকে আসা প্রায় ৭০০ পর্যটক আটকে পড়েছে।

তিনি জানান, সোমবার যেসব গাড়ি এসেছে তাদের সবাই সাজেকে অবস্থান করছে। পানি যেভাবে বাড়ছে তাতে মঙ্গলবার গাড়ি চলাচল করা সম্ভব হবে বলে মনে হয় না। খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকে প্রবেশ করতে পারেনি। এতে আটকে পড়া অনেক পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, বাঘাইছড়িতে টানা ভারি বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি অবস্থায় আছে। তবে উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনো কেউ আসেনি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে পর্যটকরা আটকা পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments