spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাক্রিকেটআগামী মাসে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

আগামী মাসে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই ঘরের মাঠে আগামী মৌসুম শুরু করবে পাকিস্তান। ২১ অগাস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ অগাস্ট থেকে দ্বিতীয় টেস্ট করাচিতে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজ খেলতে আগামী মাসের মাঝামাঝি পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ এই সিরিজটির সূচি শুক্রবার প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সবশেষ পাকিস্তান সফরে ২০২০ সালে রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কোভিডের কারণে করাচিতে দ্বিতীয় টেস্ট আর হয়নি। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টে জয় নেই একটিও, হার ১২টিতেই। একমাত্র ড্রটি এসেছিল ২০১৫ সালে খুলনায়। ২০২১ সালের পর থেকে এ সংস্করণে দুই দল মুখোমুখি হয়নি।

পাকিস্তান থেকে ফেরার কয়েকদিন পরই ভারত সফরে যাবে দল। সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি মাচ আছে। ভারত থেকে ফেরার পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হবে অক্টোবর-নভেম্বরে। এরপর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর। পূর্ণাঙ্গ সেই সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments