spot_img
Thursday, April 30, 2026
Homeপ্রযুক্তিবৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করছে বাংলাদেশ

বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করছে বাংলাদেশ

বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশের আইনে না থাকায় বাংলাদেশে বিদ্যুৎচালিত গাড়ি নিবন্ধন পায় না। তবে রবিবারের এক সিদ্ধান্তের পর থেকে জানা যায়, সরকার এখন নতুন আমদানি করা ইলেকট্রিক কারের নিবন্ধন (রেজিস্ট্রেশন) দেবে। মূলত কার্বন ও শব্দদূষণ কমাতে ইলেকট্রিক গাড়ির ব্যবহারকে উৎসাহিত করেছে সরকার। এসব গাড়ির চার্জিং সুবিধার্থে সড়কের বিভিন্ন পয়েন্টে থাকবে চার্জিং স্টেশন।
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জোয়ার উঠেছে। টেসলা, রিভিয়ান, এনআইও’র মতো প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ির বাজারে বিপ্লব সৃষ্টি করেছে। জাগুয়ারসহ বিশ্বের বড় বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি এরই মধ্যে বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে। বাংলাদেশও আর এই সম্ভাবনাময় ক্ষেত্র থেকে পিছিয়ে নেই। বর্তমানে বিশ্বের অনেকের মতো বাংলাদেশও আধুনিক প্রযুক্তির বিদ্যুৎচালিত গাড়ির জগতে প্রবেশ করতে যাচ্ছে। কার্বন নিঃসরণ কমাতে ব্যাটারি তথা বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনার কাজ শুরু করেছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতোমধ্যে বৈদ্যুতিক গাড়ির জন্য নীতিমালা চূড়ান্ত করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণ রোধে ইলেকট্রিক কারই হবে ভবিষ্যতের বাহন। চীন পেট্রল, ডিজেল, গ্যাসচালিত গাড়ির বদলে ইলেকট্রিক কারকে উৎসাহিত করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments