spot_img
Wednesday, April 29, 2026
Homeঅর্থনীতিডিএসইতে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

ডিএসইতে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

বাংলাগেজেট রিপোর্ট : দেশের শেয়ারবাজারে দুই মাস পর ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। মন্দার পর আবার ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে পুঁজিবাজারে । সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম দ্বিগুণ বেড়েছে। ফলে সবকটি মূল্যসূচক বেড়েছে।

শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারে সবকটি মূল্যসূচকের বেড়েছে। অবশ্য লেনদেনের পরিমাণ কমেছে।

মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে শুরু হয়। শুরুতেই ডিএসইর প্রধান সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার ধারা অব্যাহত থাকায় লেনদেনের ৪ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ২৯ পয়েন্ট। এক ঘন্টায় লেনদেন হয় ২৬৭ কোটি টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১১১টি প্রতিষ্ঠানের। আর ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments