বাংলাগেজেট রিপোর্ট : আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পদ থেকে সরিয়ে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে পদায়ন করা হয় অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে। তবে এবার নিপসমে টিকতে পারলেন না তিনি। , প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বাধার কারনে আবারও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে অধিদপ্তরেই বদলি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। অধ্যাপক সেব্রিনা ফ্লোরার পদে নতুন পরিচালক হিসেবে সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।



