spot_img
Thursday, April 30, 2026
Homeখেলাধুলাক্রিকেটমাহমুদউল্লাহ বাদ : টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

মাহমুদউল্লাহ বাদ : টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী ও নাজমুল হোসেন শান্ত।

পারফরম্যান্সে ধার কমেছে। ব্যাটিংটা টি২০ সুলভ হচ্ছিল না। এশিয়া কাপেও ব্যাট হাতে বেশ সফল ছিলেন না। তবুও মিডল অর্ডারে নির্বাচকরা বরাবরই তার ওপর নির্ভর করেছিলেন। আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি২০ বিশ্বকাপেও তাকে দলে নেয়া না নেয়ার বিষয়ে অনেক আলোচনা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচকদের নজর মাহমুদউল্লাহকে এড়িয়ে গিয়েছে। বিশ্বকাপের দলে জায়গা হলো না অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটারের।

বিশ্বকাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments