spot_img
Wednesday, February 25, 2026
Homeআন্তর্জাতিকইসরায়েলি সেনারা লেবাননে পতাকা উড়াল

ইসরায়েলি সেনারা লেবাননে পতাকা উড়াল

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের লাবোউনে নামের এই গ্রামে নিজেদের পতাকা উত্তোলন করেছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সেনারা। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, একটি স্মৃতিস্তম্ভে এই ঘটনা ঘটনানো হয়, যেটি ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘটিত যুদ্ধের সমাপ্তির স্মারক হিসেবে স্থাপন করা হয়েছিল।

লাবোউনে গ্রামটি ইসরায়েল-লেবানন সীমান্তের কাছে অবস্থিত। যেখানে বহু বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। এই এলাকায় দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর প্রভাব বিদ্যমান এবং ২০০৬ সালের যুদ্ধের পরও এখানে মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এমন একটি এলাকায় ইসরায়েলি পতাকা উত্তোলন করার ঘটনা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

ভিডিওতে পতাকা উত্তোলনের সময় ইসরায়েলি সেনাদের উল্লাস ও উদযাপন করতে দেখা গেছে। ওই ফুটেজে এক সেনা হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পতাকা উত্তোলনকে উদযাপন করেন। এর মাধ্যমে ইসরায়েলি সেনারা প্রতীকীভাবে তাদের উপস্থিতি জানান দিতে চেয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments