spot_img
Thursday, May 7, 2026
Homeঅর্থনীতিঢাকা-কক্সবাজার রুটে আটটি বিশেষ ট্রেন চালু হচ্ছে

ঢাকা-কক্সবাজার রুটে আটটি বিশেষ ট্রেন চালু হচ্ছে

বাংলাগেজেট রিপোর্ট : আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে (বিআর) ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পর্যটকদের জন্য আটটি বিশেষ ট্রেন পরিচালনা করতে যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, ‘আসন্ন পর্যটন মৌসুমে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে আটটি বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে।’

তিনি জানান, রুটে চলাচলরত দুই জোড়া আন্তঃনগর ট্রেন ছাড়াও পর্যটকদের সুবিধার্থে আটটি বিশেষ ট্রেন ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন চলবে। তবে তিনি জানান, ‘শীত মৌসুমে যদি বেশি যাত্রী কক্সবাজারে আসেন, তাহলে বিআর আবারও বিশেষ ট্রেন চালু করবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৫১৮ আসন বিশিষ্ট ১৮টি কোচ বিশিষ্ট বিশেষ ট্রেন-১ এর প্রথম ট্রিপ ঢাকার প্রধান স্টেশন কমলাপুর থেকে ২৩শে অক্টোবর রাত ১১টায় ছেড়ে যাবে, যা পরের দিন সকাল ৭টায় কক্সবাজার স্টেশনে পৌঁছাবে। ২৬ অক্টোবর ৬৩৪ আসন সম্পন্ন বিশেষ ট্রেনটি শেষ যাত্রায় ঢাকা থেকে ছাড়বে।

এদিকে ৬৩৪ আসন বিশিষ্ট ১৮টি কোচ বিশিষ্ট বিশেষ ট্রেন-২ এর প্রথম ট্রিপটি ২৪ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে যাবে। এটি ঢাকায় পৌঁছাবে রাত ১০টায়। বিশেষ ট্রেনটি শেষ যাত্রায় ২৭ অক্টোবর কক্সবাজার থেকে ছাড়বে। রাতে ট্রেনটিতে সাতটি এসি বার্থ, একটি প্রথম শ্রেণির বার্থ, চারটি এসি চেয়ার কোচ ও বিভিন্ন নিয়মিত বসার ব্যবস্থাসহ ৫১৮টি আসন থাকবে।
দিনের পরিষেবাগুলোর জন্য স্লিপার কোচগুলিকে নিয়মিত আসনে রূপান্তরিত করায় আসন সংখ্যা বেড়ে ৬৩৪ হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments