বাংলাগেজেট রিপোর্ট : মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।
তিনি জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। গ্রেপ্তার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে।



