spot_img
Saturday, May 2, 2026
Homeজাতীয়রাজনীতিহাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপ এবং বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগিরা ৩ আগষ্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওইদিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান।

এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে।

জানা গেছে, শুক্রবার ভোরে এসব অভিযোগে জাহাঙ্গীরকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার (১৬ নভেম্বর) গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments