spot_img
Wednesday, April 29, 2026
Homeজাতীয়সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

বাংলাগেজেট রিপোর্ট : বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সভা শেষে এ তথ্য জানান।

বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফি’র বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এর আগে বিসিএসের আবেদন ফি ছিল ৭০০ টাকা। যা কমিয়ে ২০০ টাকা করা হলো। সেই সঙ্গে সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি’ও সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments