spot_img
Wednesday, April 29, 2026
Homeখেলাধুলারংপুরে টানা পরাজয় : প্লে অফের দৌড়ে খুলনা

রংপুরে টানা পরাজয় : প্লে অফের দৌড়ে খুলনা

স্পোর্টস ডেস্ক : টানা আট জয়ে প্লে অফ নিশ্চিত করলেও জিততে ভুলে গেছে রংপুর রাইডার্স। মোহাম্মদ নাঈম শেখের দুর্দান্ত শতকে রংপুরকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো খুলনা টাইগার্স।

বৃহস্পতিবার মিরপুরে বৃহস্পতিবার বাঁচা-মরার লড়াইয়ে ৪৬ রানে জিতেছে খুলনা। নাঈমের ৬২ বলে অপরাজিত ১১১ রানের ইনিংসে ২০ ওভারে খুলনা তোলে ২২০ রান। সৌম্য সরকারের ৪৮ বলে ৭৪ রানে ১৭৪ রান করলেও জিততে পারেনি রংপুর।

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল খুলনা। এতে অপেক্ষা বাড়ল দুর্বার রাজশাহীর। টানা চার হারে শীর্ষ দুইয়ে থাকা রংপুরএখন অনিশ্চয়তায় পড়ে গেল।

লিগে নিজেদের শেষ ম্যাচে জিতলেই প্লে-অফে খেলবে খুলনা। কারণ রাজশাহীর সাথে রান রেটে এগিয়ে রয়েছে খুলনা। বাকী দুই ম্যাচের ১টিতে জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে চট্টগ্রাম।

লিগ পর্বে সবগুলো ম্যাচ ১২টিতে খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে রংপুর। চট্টগ্রাম নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে রংপুর তৃতীয়স্থানে নেমে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments