বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খানের ব্যক্তিজীবন বিশেষ করে বিয়ের গুঞ্জন দর্শকদের মাঝে ঝড় তুলেছে। গত বছর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল তার ‘দঙ্গল’ সিনেমার নায়িকা ফাতিমা সানা শেখের। অতীতের সব গুঞ্জন শেষ করে এবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুরের এক লাস্যময়ী নারীর প্রেমে পড়েছেন আমির।
ৎ সম্পর্ক নিয়ে এতটাই সিরিয়াস তিনি যে সেই নারীকে তার পরিবারের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। পরিবারের লোকদের সেই নারীকে মনে ধরেছে বলে জানিয়েছে বলিউডের সূত্র। তবে আমিরের ইচ্ছা অনুযায়ী সেই নারীর পরিচয় গোপন রাখা হয়েছে।
জানা গেছে, বিচ্ছেদের এতদিন পরেও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনও সুসম্পর্ক ধরে রেখেছেন আমির। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও- দুই প্রাক্তন স্ত্রীর সাথেই নিয়ম করে সপ্তাহে দুইদিন দেখা করেন এই অভিনেতা।



