spot_img
Wednesday, April 29, 2026
HomeUncategorizedইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেলের পদত্যাগ

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সোমবার নেতানিয়াহুর মন্ত্রী সভা থেকে বের হয়ে পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডান পন্থি জোটের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠল।
স্মোট্রিচের একজন মুখপাত্র বলেছেন, জাতীয়তাবাদী-ধর্মীয় ইহুদি পাওয়ার পার্টির প্রধান ইতামার বেন গাভীরের সরকারে ফিরে আসার পর আরো মন্ত্রী পদের জন্য অনুরোধের প্রতিবাদে পদত্যাগ করলেন অর্থমন্ত্রী।
স্মোট্রিচ এখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন। সেখানে অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম দলের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এর নেতৃত্ব দিচ্ছেন।

নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভীরের সাথে বিরোধের জেরে এই পদত্যাগপত্র জমা দেন স্মোট্রিচ। তার দল বেন-গাভীরের প্রতি রাজনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

এই পদক্ষেপটি ইসরাইলের অতি-ডানপন্থি জোটের মধ্যে হওয়া ভাঙনকে আরও বাড়িয়ে দিল। সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতিমালা নিয়ে এই জোট অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে পড়ে।

এ দিকে নতুন করে গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকার বেশকিছু স্থান খালি করার নির্দেশনা দিয়েছে তেলআবিব। ঈদের দ্বিতীয় দিনে ও হামলা চালিয়ে নারী শিশুসহ ৮০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments