spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাক্রিকেটপ্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিন শিশুরা পাবে ১ লাখ রুপি

প্রতি ছক্কা ও উইকেটে ফিলিস্তিন শিশুরা পাবে ১ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক : ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করেছে মুলতান সুলতানস। চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এই ফ্র্যাঞ্চাইজিটি আসরে নিজ দলের প্রতিটি ছক্কা ও উইকেটে ১ লাখ করে পাকিস্তানি রুপি তহবিলে যোগ করবে। যা ফিলিস্তিন শিশুদের সহায়তায় দেওয়া হবে।

টুর্নামেন্টে শনিবার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে মুলতান। প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। এই আসরে অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান।

মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

টস করতে নেমে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেছেন, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটের ফিলিস্তিন এ গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’

এদিন করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। দুই শ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি। সবচেয়ে বেশি ৫টি ছক্কা ও ৯টি চার মেরেছেন অধিনায়ক রিজওয়ান। অধিনায়কের ৬৩ বলে ১০৫ রানের ইনিংসের পরও ম্যাচ জিততে পারেনি মুলতান। করাচি কিংস ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে।

খেলা শেষে মুলতান সুলতানসের এক্স পেজ থেকে জানানো হয়েছে, গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ১৫ লাখ পাকিস্তানি রুপির অনুদান সংগৃহীত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments