spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাক্রিকেটআগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক : আগামী আগস্ট মাসে দুটি ওয়ানডে এবং টিটি-২০ সিরিজ খেলতে খেলতে ঢাকা আসছে ভারতীয় ক্রিকেট দল। ১৩ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে পা রাখবে। ১৭ আগস্ট প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। পরের ওয়ানডে ২০ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সীমিত ওভারের ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল। দুই দলের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সূচিও চূড়ান্ত হয়ে গেছে। এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল।বিসিবি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দুটি ওয়ানডে ঢাকায় হলেও তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ।

এরপর চট্টগ্রামে ২৬ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ খেলেই দুই দল ফিরে আসবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ দুটি মাঠে গড়াবে ২৯ এবং ৩১ আগস্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments