spot_img
Friday, May 1, 2026
Homeলাইফ স্টাইলভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে

ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র (NID) একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, মোবাইল সিম, বিকাশ-নগদ-রকেট একাউন্টসহ নানা সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সম্ভব নয়। অনেকেই ভোটার রেজিস্ট্রেশনের পর এখনো হাতে এনআইডি কার্ড পাননি। তবে চিন্তার কিছু নেই, এখন ঘরে বসেই অনলাইনে এনআইডি কার্ড ডাউনলোড করা যাচ্ছে।

এজন্য প্রথমে ভিজিট করতে হবে https://services.nidw.gov.bd/nid-pub/ এই সরকারি ওয়েবসাইটে। এরপর ‘Register’ বাটনে ক্লিক করে ফরম নম্বর বা এসএমএসে পাওয়া এনআইডি নম্বর লিখতে হবে। ফরম নম্বর হলে আগে লিখতে হবে NIDFN, তারপর জন্ম তারিখ এবং ক্যাপচা ভেরিফিকেশন দিয়ে সাবমিট করতে হবে।

পরবর্তী ধাপে বর্তমান ও স্থায়ী ঠিকানা দিয়ে, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে আসা ওটিপি কোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করাও যাবে।

এরপর গুরুত্বপূর্ণ ধাপ হলো ফেস ভেরিফিকেশন, যা করতে হবে মোবাইলে থাকা “NID Wallet” অ্যাপ ব্যবহার করে। ফেস ভেরিফিকেশন সফল হলে ড্যাশবোর্ড ওপেন হবে, সেখান থেকে নিচের অংশে থাকা “Download” অপশন ক্লিক করে আপনি অনলাইন কপি হিসেবে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments