spot_img
Wednesday, April 29, 2026
Homeঅর্থনীতিশেয়ারবাজারে সরকারি মালিকানাধীন বিদেশি কোম্পানি আনতে উদ্যোগ

শেয়ারবাজারে সরকারি মালিকানাধীন বিদেশি কোম্পানি আনতে উদ্যোগ

ডেস্ক রিপোর্ট : দেশের বিদেশি বা বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে যেগুলোতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত শেয়ারবাজারে আনার লক্ষ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তা অংশ নেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বহুজাতিক কোম্পানিগুলোর দ্রুত তালিকাভুক্তির প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিএসইসি জানিয়েছে, এই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments