spot_img
Wednesday, April 1, 2026
Homeজাতীয়রাজনীতিপ্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্ব সামলাবেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্ব সামলাবেন মির্জা ফখরুল

বাংলাগেজেট রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট সংসদীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সরকারি প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকালীন সংসদীয় দায়িত্ব পালনের বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় কার্যভার অর্পণ করা হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব সামলাবেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে থাকাকালীন সংসদীয় কার্যক্রমে সমন্বয় বজায় রাখতেই এই জ্যেষ্ঠ মন্ত্রীদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। মির্জা ফখরুল তাঁর ফেসবুক পোস্টে এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments