spot_img
Thursday, April 23, 2026
Homeআন্তর্জাতিকহরমুজ প্রণালীতে ‘দেখামাত্র গুলির’ নির্দেশ দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালীতে ‘দেখামাত্র গুলির’ নির্দেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক ঘোষণায় মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী যেকোনো নৌকাকে যেন ‘দেখামাত্র গুলি’ করা হয়।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এই কঠোর নির্দেশের কথা জানান। তিনি দাবি করেন, বর্তমানে তাঁর নির্দেশে মার্কিন ‘মাইন সুইপার’ বা মাইন অপসারণকারী জাহাজগুলো প্রণালীটি পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে।

মূলত ইরান এই কৌশলগত জলপথে মাইন বিছিয়ে রেখেছে—এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতেই ট্রাম্পের এই কড়া পদক্ষেপ। তবে ইরানের পক্ষ থেকে মাইন স্থাপনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার হরমুজ প্রনালী পার হওয়া কয়েকটি তেল ট্যাংকার ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments