spot_img
Thursday, April 23, 2026
Homeঅর্থনীতিবাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা

বাংলাগেজেট রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সাথে সমন্বয় রেখে সরকার বাসের ভাড়া সমন্বয় করেছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটি দাবি উত্থাপিত হয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ২৮ পয়সা করে বাড়ানোর। কিন্তু, সরকার জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে।

তিনি বলেন, এটাকে ভাড়া বাড়ানো বলবো না, সমন্বয় বলা যাবে। কারণ, সারাদেশে বাসে ভাড়ার একটি মূল্য নির্ধারিত আছে আগে থেকেই। সেই আগের মূল্যের সঙ্গে এখন মাত্র ১১ পয়সা করে যুক্ত হবে।

মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা ও চট্টগ্রামে আগে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে মাত্র ১১ পয়সা। তাই এখন প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা ৫৩ পয়সা। এই মূল্যবৃদ্ধির হার মাত্র ৪.৪৫ শতাংশ।

মন্ত্রী বলেন, আগে আন্তঃজেলা বাসের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত ছিল দুই টাকা ১২ পয়সা, এখন ১১ পয়সা মিলে বাসের ভাড়া দাঁড়ালো দুই টাকা ২৩ পয়সা। যা মূল্যবৃদ্ধির হারে মাত্র ৫.১৯ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments