spot_img
Saturday, April 4, 2026
Homeফটো গ্যালারীআজমির শরীফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আজমির শরীফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজস্থানে খাজা গরীবে নেওয়াজ দরগা শরীফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তার চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, “প্রধানমন্ত্রী সেখানে নফল নামাজ ও মুনাজাতের মাধ্যমে দেশ, জনগণ ও মুসলিম উম্মাহ’র উন্নতি, সমৃদ্ধ ও কল্যাণ কামনা করেন।”

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় থাকেন। এ সময় তিনি ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। এরপর শেখ হাসিনা আজমির শরীফ প্রদক্ষিণ করেন।

৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত এবং সেখানে প্রার্থনার মাধ্যমে তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনা করেন।

গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছলে তাকে লাল গালিচা সংর্বধনা দেয়া হয়।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments