সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ কৃষক প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জন। বৃহস্পতিবার উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মাটিকোড়া গ্রামের শাহীন ও তার বাবা আফছার আলী, পাশের শিবপুর গ্রামের আপন দুই ভাই শাহআলম ও মোন্নাফ এবং প্রতিবেশী শমসের আলী।
পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ ও উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, বিকালে কয়েকজন কৃষি শ্রমিক জমিতে চারা রোপণের কাজ করছিলেন।এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। আহত হন আরো অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মারা আরো দুইজন যান।
ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে ওসি জানান।



