spot_img
Thursday, April 30, 2026
Homeজাতীয়মসিউর রহমান রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

মসিউর রহমান রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

বাংলাগেজেট রিপোর্ট :জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার তাকে অব্যাহতি দেওয়া হয়।

জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

জাতীয় পার্টিতে মসিউর রহমান রাঙ্গা দলে রওশন এরশাদপন্থী হিসেবে পরিচিত। সম্প্রতি জিএম কাদের নিজেকে সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষনার জন্য দলের এমপিদের সমর্থন নেন। এদিকে এ ঘটনার পর থাইল্যান্ডে চিকিৎসাধীন বেগম রওশন এরশাদ নভেবম্বর মাসে দলের কাউন্সিল অধিবেশন আহবান করেন।
সংশ্লিস্ট সূত্র জানায়, জাতীয় পার্টিতে দেবর ভাবীর (জিএমকাদের -রওশন) বিরোধের প্রথম বলির পাঠা হলেন মসিউর রহমান রাঙা।
মসিউর রহমান রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট হঠাৎ জাতীয় পার্টির দশম কাউন্সিলের তারিখ ঘোষণা করেন থাইল্যান্ডে চিকিৎসাধীন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর তাকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে চিঠি দেয় জাপার সংসদীয় কমিটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments