spot_img
Thursday, April 30, 2026
Homeআরোরেলমন্ত্রীর পিএস হলেন মনিরুজ্জামান

রেলমন্ত্রীর পিএস হলেন মনিরুজ্জামান

বাংলাগেজেট রিপোর্ট : রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজনের একান্ত সচিব (পিএস) হয়েছেন মো. মনিরুজ্জামান। তিনি এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের পরিচালক ছিলেন।

বৃহস্পতিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, মো. মনিরুজ্জামানকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজনের একান্ত সচিব (পিএস) পদে বদলি করা হয়েছে।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন যতদিন এই পদে থাকবেন অথবা মনিরুজ্জামানকে যতদিন এই পদে রাখার ইচ্ছা করবেন ততদিন এই আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments