spot_img
Thursday, April 30, 2026
Homeখেলাধুলাক্রিকেটটেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার রুবেল হোসেন। শুধু তাই নয়, লাল বলের সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলেন ৩২ বছর বয়সী এ পেসার।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে অবসরের কথা জানিয়েছেন রুবেল। তরুণ পেসারদের উঠে আসার সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নিয়েছেন বাগেরহাটের এ তারকা। তবে সাদা বলের সবধরনের ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

অবসরের সিদ্ধান্ত জানিয়ে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম….’

স্টাটাসে রুবেল লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন রুবেল। সবমিলিয়ে ২৭ টেস্টের ক্যারিয়ারে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং ১৬৬ রানে ৫ উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments