spot_img
Wednesday, April 29, 2026
Homeআরোক্যাম্পাসইডেনে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, ১৬ নেত্রী বহিষ্কার

ইডেনে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, ১৬ নেত্রী বহিষ্কার

বাংলাগেজেট রিপোর্ট : দুই গ্রুপের সংঘর্ষ ও পাল্টাপাল্টি অবস্থানের জেরে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সিট বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগকারী ছাত্রলীগের ১৬ নেত্রীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যএ ঘোষণা দেন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। সেই সঙ্গে শৃঙ্খলাপরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি ও সাদিয়া জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলীম জান্নাতুল ও সূচনা আক্তারকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকতর তদন্তের মাধ্যমে বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যাঁরা জড়িত আছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments