চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী
রাজনীতিবিদ সমাজসংগঠক ডা.এ এম এম জাকেরিয়া চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী।
২১অক্টোবর ২২। চট্টগ্রামের রাউজানের অন্যতম সম্ভ্রান্ত জমিদার দোস্ত মোহাম্মদ চৌধুরীর বংশধর বীর মুক্তিযোদ্ধা ডা.জাকেরিয়া ২০১৩ সালের ২১অক্টোবর পরলোক গমন করেন।তার মৃত্যুবারষিকী উপলক্ষে পারিবারিকভাবে স্থানীয় জামাল খান লেইনস্থ দোস্ত কলোনী মসজিদে কোরানখানি মিলাদমাহফিল,কবর জেয়ারত ও এতিমদের মাঝে খাবার বিতরন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।এছাড়া নগরীর কাজীর দেউড়ী মোড় ডা.জাকেরিয়া চৌধুরী চত্বরকে আলোকায়ন, ডা,জাকেরিয়া চৌধুরী ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা ডা.এ এৃম জাকেরিয়া চৌধুরী স্মরণ পরিষদ ও মরহুমের জন্মস্থান রাউজানের পশ্চিম ডাবুয়ায় গাউসিয়া দাখিল মাদ্রাসা সহ অন্যান্য সংগঠনের পৃথক কর্মসূচী গ্রহ করা হয়েছে।



