spot_img
Wednesday, April 29, 2026
Homeজাতীয়মাদরাসায় স্কাউটিং চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাদরাসায় স্কাউটিং চালু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাগেজেট রিপোর্ট : স্কুলের পাশাপাশি মাদরাসাতেও স্কাউটিং চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গাজীপুরে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই নির্দেশনা দেন।

প্রত্যেক শিক্ষার্থীই যেন স্কাউট প্রশিক্ষণ পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, স্কুলের পাশাপাশি মাদারাসা শিক্ষার্থীদেরও স্কাউট আন্দোলনে অংশ নিতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কষ্টে অর্জিত স্বাধীনতা যেনো অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

স্কাউটদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।

স্কাউট আন্দোলনকে ত্বরান্বিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন ।

২০৪১ সাল নাগাদ সরকার দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ গড়তে সংঘাত, ক্ষমতা দখল ও আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে ২০০৯ সাল থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

কালিয়াকৈর উপজেলার মৌচাকে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্কাউটদের সর্বোচ্চ পদক শাপলাকাব অ্যাওয়ার্ড দেন।

মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩। সারাদেশের ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, কর্মকর্তা, আইএসটি রোভার স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১০ হাজার ৯৯৬ জন এই জাম্বুরিতে অংশগ্রহণ করেছে।

স্কাউটরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি সাধনে সক্ষম হবে বলে জানিয়েছেন জাম্বুরি আয়োজকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments