spot_img
Thursday, April 30, 2026
Homeখেলাধুলাক্রিকেটশততম ম্যাচ খেলে অনন্য মাইলফলকে মাশরাফি

শততম ম্যাচ খেলে অনন্য মাইলফলকে মাশরাফি

স্পোর্টস ডেস্ক : সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে দারুন সময় কাটাচ্ছেন মাশরাফি মুর্তজা। দল বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মাশরাফি। শনিবার বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক।

মাশরাফির আগে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক এবং ইমরুল কায়েস। চলমান আসরেই তারা সবাই শততম ম্যাচের মাইফলকে পৌঁছে গেছেন। ২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফি। ১০০ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই খেলেছেন ৯৫টি ম্যাচ। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

অধিনায়ক হিসেবে ৬১টি ম্যাচে জয় ও ৩৪টিতে হার পেয়েছেন ম্যাশ। সর্বোচ্চ চারবার বিপিএল শিরোপা জিতেছেন। অধিনায়ক হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম ও পরবর্তী সময়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপার স্বাদ পান এই কিংবদন্তি ক্রিকেটার। এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে শিকার ৯৭ উইকেট, পাশাপাশি ৫৩৯ রান করেছেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments