স্পোর্টস ডেস্ক : পদক জয়ের লক্ষ্যে চায়নিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১-এ পা রেখেছিলেন দিয়া সিদ্দিকী। ব্যক্তিগতভাবে পদক জিততে না পারলেও রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে জুটি বেঁধে স্বর্ণ জিতলেন দিয়া।
রবিবার বাংলাদেশের এই জুটি ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেটে হারিয়েছে।
হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকীর জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল। এর আগে কোয়ার্টারফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে।
এ টুর্নামেন্টে বাংলাদেশের ৯ সদস্যের দল অংশ নিয়েছে । ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।



