spot_img
Thursday, April 30, 2026
Homeআরোগণমাধ্যমকারো অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস নয়: তথ্য প্রতিমন্ত্রী

কারো অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস নয়: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাগেজেট রিপোর্ট : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে। তবে একজনের অপরাধ আর গণমাধ্যমের স্বাধীনতা এক জিনিস নয়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলো যে নিউজ ছাপিয়েছে তা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে‌ ষড়যন্ত্র। সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।

তিনি বলেন, প্রথম আলো স্বাধীনতা দিবসে যা করেছে তা দেশবিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশে সিকিউরিটি আইন নাগরিকদের নিরাপত্তার জন্য করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে অনেক সাংবাদিক হয়রানি হচ্ছে স্বীকার করে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আমরা খুব সচেতন। এ হয়রানি বন্ধে ‌যেখানে যা করতে হচ্ছে তা করা হচ্ছে। কেউ যেন হয়রানি না হয় সেদিকে আমাদের নজর আছে।

ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments