spot_img
Friday, May 1, 2026
Homeজাতীয়ঈদে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঈদে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাগেজেট রিপোর্ট : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আসন্ন ঈদযাত্রায় যানজট, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি জানিয়েছে ।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা ত্যাগ করবেন ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ। তবে ২০ এপ্রিল অফিস খোলা থাকায় ৫০ লাখের মতো যাত্রী আটকে যেতে পারেন। আগামী ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রী চাপ কিছুটা কমতে পারে।
সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন সুপারিশ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, দেশে সড়ক পথে গণপরিবহনের ভয়াবহ সংকট চলছে। এহেন পরিস্থিতিতে মোটরসাইকেলে ঈদযাত্রার সুযোগ দিলে রাজধানীর ৫ থেকে ৬ লাখ বাইকার দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারে।

ঈদের ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে রাজধানীর সকল ফুটপাত-রাস্তা হকার ও অবৈধ পার্কিং মুক্ত করার জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানান তিনি। সেই সঙ্গে ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ও সকল জাতীয় মহাসড়ক যানজটমুক্ত রাখার দাবি জানান।

প্রথমবারের মতো ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনে দেওয়ার সিদ্ধান্তের কারণে রেলপথে যাত্রীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হতে পারে বলে তিনি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments