spot_img
Saturday, May 2, 2026
Homeআরোগণমাধ্যমসাংবাদিক শামসুজ্জামানের জামিন

সাংবাদিক শামসুজ্জামানের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাঁকে জামিন দেয়া হয়। শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
সোমবার সকালে সাংবাদিক শামসুজ্জামান শামসের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়। জামিনের বিষয়ে দুপুরে শুনানি অনুষ্ঠিত হয়।
আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন শুনানিতে বলেন, ‘সাভার স্মৃতিশোধ এলাকায় ফুল বিক্রেতা এমন ১২/১৩ জনের বক্তব্য আর একজন দিনমজুরের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ মামলার অভিযোগ কোনোভাবেই সত্য না। হয়রানির উদ্দেশ্যে এ মামলাটি করা হয়েছে। মামলা না করে প্রেস কাউন্সিলে অভিযোগ দেওয়া যেতে পারতো। কারাগারে আটক শামসুজ্জামানের জামিন প্রার্থনা করছি।

গত ৩০শে মার্চ শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এ সময় আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments