spot_img
Wednesday, April 29, 2026
Homeঅর্থনীতিট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

বাংলাগেজেট রিপোর্ট : শনিবার (১৫ এপ্রিল) থেকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু করছে রেলওয়ে। এ টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে প্রথমদিন চাহিদা কম থাকায় যাত্রীরা নিরাপদে টিকিট কাটতে পেরেছেন। হিটও ছিল কম।
বাংলাদেশ রেলওয়ে জানায়, শনিবার বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট। ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬; ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭; ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮; ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট।
ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রয় করা হয়। এদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হয় ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকেট।
এদিকে ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে।
তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।
ট্রেনের অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকিট প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন যাচাই পূর্বক নিবন্ধন করতে হবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইজ ঘওউ নম্বর জন্ম তারিখ (জন্ম তারিখের ফরম্যাট- জন্ম সাল/মাস/দিন) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments