spot_img
Thursday, April 30, 2026
Homeজাতীয়হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সউদীর প্রতি আহ্বান

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সউদীর প্রতি আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজের জন্য নিবন্ধনকারীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সউদী আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ।

সোমবার (১৩ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। এ সময় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম তাকে (প্রধানমন্ত্রী) উদ্ধৃত করে বলেন, সউদী আরবের উচিত হজ যাত্রীদের জন্য ভিসা অনুমোদনের সময় বাড়ানো, যাতে তারা পবিত্র হজ পালন করতে পারেন।

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর বিষয়টি উত্থাপন করেছেন।

রাষ্ট্রদূত বলেন, যেসব হজযাত্রী এখনো হজ পালনের জন্য ভিসা পাননি, তাদের ভিসা প্রদানের উদ্যোগ নিচ্ছেন তিনি। বিভিন্ন জটিলতায় সউদী আরব থেকে এখনও ভিসা পাননি ১০ হাজারের বেশি হজযাত্রী।

সউদী রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ কথা জানান। পাশাপাশি সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য আরেকটি চালান (ত্রাণ) প্রস্তুত করছে এবং ইতোমধ্যে তার দেশ দুইবার সহায়তা পাঠিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের সঙ্গে রয়েছে।

সউদী রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দেশে প্রায় ৩২ লাখ বাংলাদেশি রয়েছেন, যারা বাংলাদেশ ও সউদী আরবের অর্থনীতিতে অবদান রাখছেন। প্রধানমন্ত্রী সউদী আরবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ পন্থায় ঢাকায় রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments