spot_img
Thursday, April 30, 2026
Homeখেলাধুলা৩১ মে হাতিরঝিলে শেখ রাসেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা

৩১ মে হাতিরঝিলে শেখ রাসেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে ৩১ মে রাজধানীর হাতিরঝিলে শহীদ শেখ রাসেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সাড়ে ৭ কিলোমিটারের মিনি ম্যারাথন হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে ভোর ৫টায় শুরু হয়ে এক চক্কর দিয়ে শেষ হবে। অন্যদিকে ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথনটি একই সময়ে হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে তিন চক্কর দিয়ে শেষ হবে।

ম্যারাথনে অংশ নেবেন এক হাজার দৌড়বিদ। ১৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের আর্থিক পুরস্কার, সার্টিফিকেট ও পদক দেওয়া হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার।

এ সময় কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শিশির উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments