spot_img
Friday, May 1, 2026
Homeজাতীয়নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : টানা ‍তৃতীয়বার নির্বাচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি সময় বেলা ১১টা ৫১ মিনিটে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

শপথ অনুষ্ঠানের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার নয়াদিল্লিতে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। একই দিন রাত ৮টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments