spot_img
Friday, May 1, 2026
Homeঅর্থনীতিসোমবার থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি

সোমবার থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি

বাংলাগেজেট রিপোর্ট : আগামী ১৭ জুন উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। আসন্ন ঈদকে সামনে রেখে ট্রেনের ফিরতি যাত্রার আসনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের ফিরতি ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হবে।
এদিকে রোববার ১৯ তারিখের টিকিট বিক্রি করেছে রেলওয়ে।

সোমবার (১০ জুন) থেকে ঈদের এই ফিরতি ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

জানা গেছে, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।

ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন ও ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments