spot_img
Thursday, April 30, 2026
Homeজাতীয়নেপাল থেকে বিদ্যুৎ কিনবে সরকার

নেপাল থেকে বিদ্যুৎ কিনবে সরকার

বাংলাগেজেট রিপোর্ট : নেপাল থেকে পাঁচ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার। এই বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য ব্যয় হবে ৮ টাকা ১৭ পয়সা।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে পণ্য ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ জলবিদ্যুৎ আমদানির অনুমোদন দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে এই বিদ্যুৎ। ভারত হয়ে আসবে বলে ভারতকে ট্রেডিং মার্জিন হিসেবে ইউনিট প্রতি দশমিক ০৫৯ রুপি এবং ট্রান্সমিশন খরচও দিতে হবে। তবে তা এখনো নির্ধারিত হয়নি। এই বিদ্যুতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৫ বছরের জন্য ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে।

জানা গেছে, গত বছরের মে মাসে বিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নেপালের ত্রিশুলি প্রকল্প থেকে ২৪ মেগাওয়াট এবং অন্য একটি বিদ্যুৎকেন্দ্র থেকে ১৬ মেগাওয়াটসহ মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে। ভারত হয়ে বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে এ বিদ্যুৎ আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments