spot_img
Thursday, April 30, 2026
Homeজাতীয়উপদেষ্টা পরিষদে নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণ

উপদেষ্টা পরিষদে নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণ

বাংলাগেজেট রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। রোববার তিনজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো।

উপদেষ্টা তিন জন হলেন, সেখ বশিরউদ্দিন, মো. মাহফুজ আলম এবং মোস্তফা সরয়ার ফারুকী।

জানা গেছে, খোদা বকস চৌধুরী এবং ড. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাবেন।
বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ২৪ জন হবে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন এসব উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

চার দফায় শপথগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা।

পরদিন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

পরে গত ১৬ আগস্ট নতুন করে আরও চার উপদেষ্টা শপথ নেন। তারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments