ডেস্ক রিপোর্ট : ৪৭তম বিসিএসের আবেদন মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কী কারণে এটি স্থগিত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মতিউর রহমান জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।



