spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাক্রিকেটঅনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে মেয়েদের শুভ সুচনা

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে মেয়েদের শুভ সুচনা

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ায় শুরু হয়েছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে উদ্বোধনী দিনে মাঠে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সুচনা করেছে। প্রথম ম্যাচেই নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৮ জানুয়ারি) আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র ৫৩ রানের লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাবে ব্যাট হাতে মাঠে নেমে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসে মেয়েরা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন সুর্বণা (৪) এবং ১ রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোঁয়া। তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌসও (২)।

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে সুমাইয়া আক্তারকে সঙ্গে রান তুলতে থাকেন সাদিয়া ইসলাম। কোইউ ইনিংস বড় করতে পারেনি। ১৬ রান করে সাদিয়া আউট হলে ১২ রান করে অধিনায়ক সুমাইয়া একই পথে হাঁটেন।

তবে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। জান্নাতুল মাওয়ার ৫ রান এবং আফিয়া আশিমা ইরার অপরাজিত ৯ রানে ভর করে ৪০ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পড়ে নেপাল। ৬ বলে ১ রান করে তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সাবিত্রী ধমি। ১৮ বলে মাত্র ২ রান করে তাকে সঙ্গ দেন পূজা মাহাতো। এরপর সনি পাখরিন (০) এবং ১ রান করে আউট হন কিরণ কুনওয়ার।

শেষ দিকে তিরসানা বিকে ৩ রানে এবং রিয়া শর্মা ৫ রানে আউট হলে ১০ বল হাতে থাকতেই ৫২ রানে অলআউট হয় নেপাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments