spot_img
Wednesday, April 29, 2026
Homeঅর্থনীতিব্যবসা বাণিজ্যড্রাগন গ্রুপের প্রতিষ্ঠাতা মোস্তফা গোলাম কুদ্দুসের ইন্তেকাল

ড্রাগন গ্রুপের প্রতিষ্ঠাতা মোস্তফা গোলাম কুদ্দুসের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট : বিজিএমইএ’র সাবেক সভাপতি এবং ড্রাগন গ্রুপ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি ও সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা মোস্তফা গোলাম কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোস্তফা গোলাম কুদ্দুস ১৯৪৯ সালের ৪ মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার প্রথম নামাজে জানাজা গুলশান গ্র্যান্ড আজাদ মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়। এরপর তার দ্বিতীয় নামাজে জানাজা মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার চোদ্দগ্রামে অনুষ্ঠিত হয় এবং শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মোস্তফা গোলাম কুদ্দুস তিনি সোয়েটার শিল্পের জনক হিসেবে পরিচিত এবং বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচনে বিশেষ ভূমিকা রেখেছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, তিনি দেশের উন্নতি ও মানুষের কল্যাণে সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments