spot_img
Thursday, April 30, 2026
Homeআরোবিনোদনইত্যাদিতে বিএনপিরমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইত্যাদিতে বিএনপিরমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছে ঐতিহ্য ও আর্থসামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁওয়ে। এর মঞ্চ নির্মাণ করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আমেজ।

এবারের পর্বে ঠাকুরগাঁওয়ের সন্তান একসময়ের ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার হবে এবারের ইত্যাদিতে। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকার।

যেখানে উঠে আসবে তার জীবনের অনেক অজানা কথা। উল্লেখ্য, ইত্যাদি এ বছর তার ৩৭তম বছরে পা রেখেছে।

এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments