spot_img
Thursday, April 9, 2026
Homeবিশেষ সংবাদআগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

বাংলাগেজেট রিপোর্ট : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশে ফ্লাইট সিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। কিছুদিনের মধ্যে হজের ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, এ বছর সরকারি মাধ্যমে নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য আমরা সব ধরনের আনুষ্ঠানিকতা যেমন, মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি/হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। এখন ভিসার কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।

তিনি বলেন, এ বছর আমাদের হজযাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এ সব যাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments