spot_img
Friday, May 1, 2026
Homeজাতীয়জুমার নামাজ আদায়ের নতুন নির্দেশনা

জুমার নামাজ আদায়ের নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট : সারাদেশে একযোগে সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশন নির্দেশনা দিয়েছে।

রোববার (১২ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

চিঠিতে বলা হয় জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন। এটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এবং মহান আল্লাহ বলেছেন, “হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এই তোমাদের জন্য সর্বোত্তম; যদি তোমরা জানতে” (সুরা জুমা, আয়াত: ৯)। জুমা দিনকে পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন হিসেবে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হতে হয়, কারণ এই দিনে আল্লাহর বিশেষ বরকত ও কল্যাণ রয়েছে।

এতে বলা হয় বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে ১.৩০ মিনিটে, আবার কোনো মসজিদে ১.৫০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। সময়ের এই তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী (সফররত মুসল্লি) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন।

এই সমস্যা দূরীকরণে ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে যে দেশের সব মসজিদে দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়া বিভাগ ও জেলার সব মসজিদে একই সময়ে ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments